আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরা সদর উপজেলা আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আয়োজিত উপজেলা আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।

সোমবার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, জগদল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন। দেশ গঠনে অংশ নিন’-এই শ্লোগান নিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২৮ জুলাই থেকে সদর উপজেলার আলোকদিয়া, গাবতলা বাজার ও রাউতড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

সদর উপজেলা কুচিয়ামোড়া, রেবইল পলিতা, শত্রুজিতপুর, গোপালগ্রাম, বগিয়া, কছুন্দি, চাউলিয়া, জগদল, হাজরাপুর, আঠারখাদা, হাজিপুর, মঘি ও রাঘবদাই ইউনিয়ন একাদশ এ খেলায় অংশগ্রহণ করবে। গ্রাম পর্যায়ের ফুটবল প্রতিভা তুলে আনতে ১ ভরি সোনা দিয়ে তৈরী গোল্ডকাপ সহযোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সদরের বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology