আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা হানাদারমুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন

মাগুরা প্রতিদিন ডটকম : ৭ ডিসেম্বর মাগুরা হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকালে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আলোচনা সভা এবং সন্ধ্যায় ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলের আয়োজনা করা হয়।

সকাল সাড়ে ১০ টায় শহরের নোমানি ময়দান থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।

র‌্যালিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, স্থানীয় মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, জেলা ও পুলিশ প্রশাসনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থিরা অংশ নেন।

পরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলি, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামসহ আরো অনেকে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শহরে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology