আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা-১ আসনে শিখরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির অ্যাড.সুজা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনে মহাজোট প্রার্থি অ্যাড. সাইফুজ্জামান শিখরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একই জোটের অপর প্রার্থি জাতীয় পার্টির অ্যাড. হাসান সিরাজ সুজা। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেয়া হয়।

মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রতন কুমার মিত্রের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মহাজোটের শরীক দল বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেপি (মঞ্জু) জেলা শাখার সাধারণ সম্পাদক ফতেহ আলি টিপুসহ আরো অনেকে।

এ আসনের নৌকা মার্কার প্রার্থি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখরের উপস্থিতিতে জাতীয় পার্টি প্রার্থি অ্যাড. হাসান সিরাজ সুজা লাঙ্গল মার্কার কর্মী সমর্থকদের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে জনসংযোগ চালানোর পাশাপাশি ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় জাপা প্রার্থি অ্যাড. হাসান সিরাজ সুজা আগামীতে মহাজোটের অংশিদার হিসাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণের সুযোগ দাবি করেন। অন্যদিকে মহাজোটের প্রার্থি অ্যাড. সাইফুজ্জামান শিখরও অ্যাড. হাসান সিরাজ সুজার প্রস্তাবের প্রতি সমর্থন রেখে আগামী দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যাওয়ার আশ্বাস দেন।

মাগুরা-১ আসনের প্রতিদ্ব›িদ্ব মোট ৮ প্রার্থির মধ্যে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাড. হাসান সিরাজ সুজা অন্যতম। এ আসনের প্রতিদ্ব›িদ্ব অন্যরা হচ্ছেন বিএনপি প্রার্থি মনোয়ার হোসেন খান, জেএসডি (রব) এর এমএ আওয়াল, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নাজিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, বিএনএফ এর মুহতাসিম বিল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থি কাজী রেজাউল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology