আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা-১ আসনে শিখরের ৯১.৬৫ শতাংশ ভোটের কাছে সবার জামানত বাজেয়াপ্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনে নৌকা মার্কার বিপুল বিজয়ের কারণে এ আসনের প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থির জামানত বাজেয়াপ্ত হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে সংসদিয় ৯১ নম্বর মাগুরা-১ আসনে মোট ৮ প্রাথি প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এ আসনের ৩ লক্ষ ৫০ হাজার ১০৬ জন ভোটারের মধ্যে ২ লক্ষ ৯৩ হাজার ৬১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে আওয়ামীলীগ প্রার্থি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৯৮ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৯১.৬৫ শতাংশ।

অন্যদিকে সাইফুজ্জামান শিখরের নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি প্রার্থি মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৬১৬ ভোট যা প্রদত্ত ভোটের ৫.৬৬ শতাংশ। বৈধ ভৈাটের অবশিষ্টাংশ পেয়েছেন প্রতিদ্ব›িদ্ব ইসলামী আন্দোলনের নাজিরুল ইসলাম, জাতীয় পার্টির অ্যাড. হাসান সিরাজ সুজা, জেএসডি’র এমএ আওয়াল, বিএনএফ প্রার্থি মুতাসিম বিল্লাহ, এনপিপি‘র কাজী তৌহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থি অ্যাড. রেজাউল হোসেন।

মাগুরা জেলা নির্বাচন অফিসার মোঃ ফয়জুল মোল্যা জানান, নির্বাচনে কোন প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগের কম পেলে ওই প্রার্থির জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হবে। এ অবস্থায় মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখরের প্রতিদ্ব›িদ্ব ৭ প্রার্থির প্রদত্ত ভোটের ৮ ভাগের কম হওয়ায় তাদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology