আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৫

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা-১ আসনে ৭ জন মাগুরা-২ আসনে ৮ জন সংসদ প্রার্থী

মাগুরা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টিসহ মোট ৭টি দলের ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে মাগুরা-২ আসনে আওয়ামী লীগের ২ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৬টি রাজনৈতিক দলের ৬জন সহ মোট ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা সদর (৪ ইউনিয়ন বাদে) ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান, তৃণমূল বিএনপি’র সঞ্জয় কুমার রায় রনি, জাতীয় পার্টি প্রার্থী সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মাসুদ পারভেজ, বিএনএফ থেকে কেএম মোতাসিম বিল্লাহ এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঞ্জয় কুমার ভাদুড়ি।

অন্যদিকে মাগুরা সদরের ৪ ইউনিয়ন এবং শালিখা ও মহম্মদপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর বিরেন সিকদার, তৃণমূল বিএনপির মো: আকিদুল ইসলাম, জাতীয় পার্টির মো: মুরাদ আলী, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মো: আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: আসাদুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী কাজী শরীফ উদ্দিন এবং মশিউর রহমান।

মনোনয়ন পত্র জমাদানের শেষদিন ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টার মধ্যে এসব প্রার্থীরা নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology