আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরা-১ আসন থেকে সাইফুজ্জামান শিখরের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান শিখর দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন।

রবিবার সকালে ঢাকার ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

মাগুরা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মাগুরা-২ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আছাদুজ্জামানের পুত্র সাইফুজ্জামান শিখর বিগত নির্বাচনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে পরাজিত করে নির্বাচিত হন।

ওই নির্বাচনে সাইফুজ্জামান শিখর ২ লক্ষ ৬৯ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বিএনপির মনোয়ার হোসেন খান পেয়েছিলেন ১৬ হাজার ৬০৬ ভোট।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology