আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১০

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরা-২ আসন থেকে ১৫ জনের মনোনয়ন সংগ্রহ

মাগুরা প্রতিদিন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে দলীয় প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদারসহ মোট ১৫ জন আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

১৮ নভেম্বর মাগুরা-২ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

অন্যদিকে এ আসনে ৯৪ এর বহুল আলোচিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শফিকুজ্জামান বাচ্চু ২১ নভেম্বর দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহকারী অন্যান্যরা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা নির্মল কুমার চ্যাটার্জি, মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু, ক্রীকেটার সাকিব আল হাসান, মাগুরা জেলা আওয়ামী লীগ নেতা কাজী শরিফ উদ্দিন, প্রকৌশলী নুরুজ্জামান, শওকতুজ্জামান সৈকত, এডভোকেট আইয়ুব বিশ্বাস, এডভোকেট মশিউর রহমান, কবিরুজ্জামান, সাংবাদিক শাহিদুল হাসান খোকন।

এছাড়া আব্বাস আল কোরশী, এ্ড ফয়জুর রহমান ফরিদ ও শেখ নবীব আলী নামে আরো ৩ জনসহ মোট ১৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology