আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাদ্রাসা অধ্যক্ষ হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

মুসাফির নজরুল: মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফের হত্যার বিচারের দাবিতে আজ বুধবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে উপজেলার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ উপলক্ষে বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শ্রীপুর সরকারি কলেজ পর্যন্ত রাস্তার দু’পাশে শত শত শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন খামারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, বরিষাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুদ্দীন মৃধা, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার সহ-সুপার নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, মাওলানা আবদুর রউফ তার নিজ এলাকায় পিতা-মাতার নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করায় প্রতিহিংসা পরায়ণ হয়ে গত ২১ মার্চ জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার থেকে তার নিজ বাড়ি বড়ড়িয়া যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আহত করলে ২৫ মার্চ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology