আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মেজাজ হারিয়ে সাকিব লাথি মেরে স্টাম্প ভেঙ্গে ঝগড়া করলেন

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙা, স্টাম্প উপড়ে ফেলা, আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ দলের কোচের সঙ্গেও ঝগড়া করেন সাকিব।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। এরপর মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প লাথি মেরে ভেঙে ফেলেন।

এরপর ৫.৫তম ওভারের সময় বৃষ্টির কারণে আম্পায়াররা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে সাকিব আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে স্টাম্প উপড়ে ফেলেন।

বৃষ্টির কারণে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার সময় সাকিব দর্শকদের উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এ সময় আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন সাকিবকে শান্ত করতে গেলে তার সাথেও বাকবিতণ্ডা হয় সাকিবের।

খালেদ মাহমুদ সুজন ও সাকিব আল হাসানের মধ্যে ঝগড়া তুমুল আকার ধারণ করলে মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার সাকিবকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় খালেদ মাহমুদ সুজনকে থামানোর চেষ্টা করেন মোহামেডানের তারকা ব্যাটসম্যান শামসুর রহমান শুভসহ অনেকেই।

তবে খেলা শেষে এ ঘটনায় ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন সাকিব।
সূত্র : দৈনিক যুগান্তর

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology