আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়াা একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

যুক্তরাষ্ট্র প্রবাসি মাগুরার তারাউজিয়াল গ্রামের ডা. আখেরুজ্জামান জিন্নাহর ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বিশিষ্ট সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসি ডা. আখেরুজ্জামান জিন্নাহ রবিবার দুপুরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, একছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান ডা. আখেরুজ্জামান জিন্নাহ হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসাপাতালে চিকিত্সাধিন ছিলেন।

ডা.আখেরুজ্জামান জিন্নাহ ছাত্রাবস্থায় অত্যন্ত মেধাবী ছিলেন। শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেন।

এলাকায় একজন সমাজ সেবক হিসেবে সুপরিচিত ডা. জিন্নাহ নিজ গ্রামে আন্নামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠা করেছেন। আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর স্কলারশিপ প্রদান করে আসছেন।

তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডা. জাবেদ পাটোয়ারী, মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যন আলহাজ্ব মো: ফজলুল হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক(অব:)মোল্লা মতিয়ায় রহমান, উপজেলা পল্লি চিকিত্সক সমিতির সাধারণ সম্পাদক ডা.শাহিদুজ্জামান খসরুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology