আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২২

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

রাতের বেলা আদালতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

মাগুরা প্রতিদিন : মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ রবিবার রাত সওয়া ১০ টায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

রাত ১০ টার দিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর সাথে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার তদন্ত প্রতিবেদন নিয়ে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান।

চার্জশীট দাখিল শেষে রাত সওয়া ১০ টায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ওসি মো. আইয়ুব আলী।

পরে রাত সাড়ে ১০ টায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ৮ মার্চ শিশুটির মা বাদি হয়ে মাগুরা সদর থানায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোন জামাই সজিব শেখ ও সজিবের ভাই রাতুল শেখ এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের দাখিলকৃত চার্জশীটে ওই চার আসামীকে অভিযুক্ত করা হয়েছে।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এ ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১৩ মার্চ মারা যায়।

এ ঘটনার পর পুলিশের রিমাণ্ড চলাকালে মামলাটির মূল আসামী শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ১৫ মার্চ শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়। যেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও মামলার তদন্তকারী কর্মকর্তা হিটু শেখ ছাড়াও মামলায় অভিযুক্ত বাকি ৩ জনের বিরুদ্ধেও অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology