আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

লাঙ্গলবাঁধ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা!

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে পাটের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে ওই বাজারের অন্তত ১০ টি গুদামে থাকা পাঠ পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১টার দিকে লাঙ্গলবাঁধ বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিকে খবর দিলে মাগুরার শ্রীপুর ও ঝিনাইদহের শৈলকুপার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে নুরুল ইসলাম, পলাশ, বিল্লাল, মামুন, আলম খান, শহিদুল ইসলাম ফারুক মন্ডল, বিমল কুন্ডু ও হালিম বিশ্বাসের গুদাম ঘরে রাখা প্রায় সাড়ে ছয় হাজার মন পাট আগুনে পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মহম্মদ আলি সাজ্জাদ বলেন, ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ৮ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামের পাশে থাকা বাড়ির চুলার আগুন থেকেই এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology