আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫১

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

শালিখায় দ্রুতগতিতে মটর সাইকেল চালানো প্রতিযোগিতায় কিশোর নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় শালিখায় অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোর মটর সাইকেল নিয়ে নিজেদের মধ্যে গতির প্রতিযোগিতা চালাতে গিয়ে একে অপরের সংঘর্ষে নাইম হোসেন (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

সংঘর্ষে আহত অপর কিশোর রিঙ্কু(১৬)কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাইম শালিখা উপজেলার জুনারি গ্রামের সোহেল মোল্যার ছেলে।

নিহতের নাইমের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাহেদ আলী লিটন জানান, শুক্রবার দুপুরের আগে নাইম তার বন্ধু রিঙ্কুর সঙ্গে পাল্লা দিয়ে মটর সাইকেল চালানোর সময় জুনারি মাদরাসার সামনে দূর্ঘটনায় পড়ে। একজন আরেকজনকে অতিক্রম করতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলেও অবস্থার অবনতি ঘটায় নাইমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শালিখা থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়কে অপ্রাপ্ত বয়স্কদের মটরসাইকেল চালানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটি রোধে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology