আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শালিখায় আদিবাসীদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় রাজবংশী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি আদিবাসী কল্যাণ সমবায় সমিতির সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয় সহায়ক ২০টি অটো ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

মাগুরা-২ আসনের এমপি ডক্টর শ্রী বিরেন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আদিবাসীদের মাঝে এসব অটো ভ্যানগাড়ি বিতরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপকরণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে শালিখা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তহমিনা আক্তার, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আরজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল, বক্তিয়ার উদ্দিন লস্কর, শেখ ফিরোজ হোসেন, আনোয়ার হোসেন ঝন্টু, আমজাদ মোল্যা, রাজবংশী কল্যাণ বহুমূখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ড.সুভাষ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology