আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শালিখায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক

smart

মাগুরা প্রতিদিন ডটকম : ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাগুরার শালিখা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার সাবেক খাটর চৌরাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার পুলুম মধুখালী গ্রামের জালাল শেখের ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের বিরাজ মোল্যার ছেলে আব্দুল কাদের ওরফে স্টার ও নওয়াব মোল্যার ছেলে জামিরুল ইসলাম ৷

শালিখা থানার এসআই নাসির উদ্দিন জানান, খাটর চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্টে গড়ের হাট থেকে পুলুম বাজারগামী মটর সাইকেল আরোহি ৩ জনকে দেখে সন্দেহ হয়।

তাদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিলে তারা মোটর সাইকেল রাস্তার উপর রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে ৷ এ সময় পুলিশ তাদের ধাওয়া করে তল্লাশী চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে ৷

এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে৷

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology