আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শালিখায় ট্রাকের ধাক্কায় মা মেয়ের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার জুনারি এলাকায় ট্রাকের ধাক্কায় মা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে শালিখার পুলুম এলাকার ইবাদ আলির স্ত্রী শরিফা খাতুন (৩২) এবং তার শিশু কন্যা খাদিজা (৭ মাস)।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে আড়পাড়া-বুনোগাতি সড়কের জুনারির মোড়ে ব্যাটারি চালিত ভ্যানের সাথে বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরিফা খাতুন উপজেলা সদর আড়পাড়ায় প্রাণী সম্পদ অফিসে আয়োজিত প্রশিক্ষণে অংশ নিতে শিশু কন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে তাদের বহনকারী ভ্যান গাড়িটি জুনারির মোড়ে পৌঁছলে বিপরীত থেকে ছুটে আসা ট্রাকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় আহত ভ্যান চালক ও অপর যাত্রীকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, ঘটনার পর ট্রাক চালক শুকুর আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে শালিখা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology