আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

শালিখায় দুইদিন ব্যাপি জনসচেতনতা মূলক প্রশিক্ষণের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় দুই দিন ব্যাপি কাজী, ঈমাম, পুরোহিত, জন প্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক খন্দকার আজিম উদ্দিন আহমেদ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা’র অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, ডাঃ সুপর্ণা আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, শালিখা থানা ওসি (তদন্ত) তৌফিক আজম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, জেলা পরিষদের সদস্য নীভা রানী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, বখতিয়ার উদ্দিন লস্কর।

অন্যান্যের মধ্যে শিক্ষক, সাংবাদিক, উপজেলার ৭টি ইউনিয়নের কাজী, ঈমাম, পুরোহিত, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ মোশারফ হোসেন খাঁন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology