আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় পুকুরে পড়ে আমির হামজা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আড়পাড়া পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি মিজানুর-রুনা দম্পত্তির একমাত্র ছেলে।

এলাকাবাসি জানায়, দুপুরে শিশু আমির হামজার বাবা মিজানুর মাঠে কৃষি কাজের জন্যে গেলে মা রুনা খাতুন রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। এমন অবস্থায় শিশুটি নিখোজ হয়ে যায়। পরে অনেক খোজাখুজির পর বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখা যায়। এ অবস্থায় উদ্ধার করে উপজেলার আড়পাড়ার বাজারের পল্লী চিকিৎসক সুভাষ চন্দ্র রায়ের কাছে নেয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর বিষয়ে থানায় কোন খবর নেই। কারো কাছ থেকে এ সংক্রান্ত কোন খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology