আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শালিখায় শিশুর পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতনের পরও থানায় মামলা হলো না

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে সজিব হাসান নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মিথ্যে চুরির অপবাদে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে। হাসান মোল্যা নামে স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ওই শিশুটির দু’পায়ে লোহার পেরেক ঢুকিয়ে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেলেও রহস্যজনক কারণে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

অপরদিকে পুলিশ ঘটনার দিন ওই ব্যবসায়ীকে আটক করলেও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় শনিবার তাকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার শিশুটির পরিবার এবং প্রত্যক্ষদর্শি এলাকাবাসী জানায়, শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের মুরগি ব্যবসায়ী হাসান মোল্যা মিথ্যে চুরির অপবাদ দিয়ে শুক্রবার দুপুরে সজিব নামের ওই শিশুটিকে দোকানের পাশে একটি বাড়িতে আটকে রাখে। পরে দু পায়ের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে নির্মম নির্যাতন করে। এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পাশাপাশি শুক্রবারেই পুলিশ অভিযুক্ত মুরগি ব্যবসায়ীকে আটক করে।

নির্যাতনের শিকার শিশুটির বাবা কহিনুর মোল্যা ঘটনার দিন বিকালে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ওই মুরগি ব্যবসায়ীর দোকানে কিছুদিন আগে কে বা কারা চুরি করে। সেটি তারা জানতে পারেনি। অথচ শুক্রবার দুপুরে দোকানের সামনে আমার ছেলেকে পেয়ে আটকে রেখে নির্যাতন চালিয়েছে। দোকান মালিক হাসান মোল্যা আমার ছেলের দু’পায়ের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে নির্যাতন করে। পরে পুলিশকে জানানো হলে ছেলেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করি।

শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধিন শিশুটিও ঘটনার পর তার উপর চালানো নির্যাতনের কথা স্বীকার করে।

এদিকে শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে তার পরিবারের লোকেরা। তবে এই বিষয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

গ্রামের চিহ্নিত প্রভাবশালি মহলের চাপে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করে নি বলে স্থানীয়রা অভিযোগ করলেও শিশুটির বাবা কহিনুর মোল্যা এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানাতে রাজি হননি। উলটো নির্যাতনকারী ওই মুরগি ব্যবসায়ীকে নিজের মামাতো ভাই উল্লেখ করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানান।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম বলেন, খোজ নিয়ে জেনেছি নির্যাতনের শিকার শিশুটি এখন সুস্থ্ অবস্থায় চলাফেরা করছে। এলাকাবাসির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর হাসান নামের ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের জন্যে শিশুটির পরিবারকে জানানো হলেও তারা মামলা না দেওয়ায় আটক ওই ব্যবসায়ীকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology