আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

বিপুল ভোটে বিজয়ী শিখরকে জাসদের পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : মাগুরা ১ সংসদীয় আসনে (মাগুরা-শ্রীপুর) বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান  শিখর  বিপুল  ভোটে নির্বাচিত হওয়ায় মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ।

৩১ ডিসেম্বর সকালে জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুল আলমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে সাইফুজ্জামান শিখরের বাসায় গিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলু, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি জিন্নাতুল নূরসহ অন্যান্যরা।

অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান  শিখর মোট ২ লাখ ৬৯ হাজার ৯৮ ভোট পেয়ে মাগুরা ১ আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট-এর প্রার্থী মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৬ শত ৬ ভোট।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology