আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শ্রীপুরকে আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই-শ্রীপুর ইউএনও ইয়াছিন কবীর

তাছিন জামানঃ মাগুরার শ্রীপুর উপজেলাকে উন্নয়নমুখি এবং একটি আলোকিত উপজেল‍া  হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রীপুর উপজেল‍ার নবাগত নির্ব‍াহি কর্মকর্তা মো: ইয়াছিন কবীর।

তিনি বুধবার বিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এই প্রত্যয় ব্যক্ত করেন।

মো:ইয়াছিন কবীর ২৮ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে শ্রীপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা-ইউএনও হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

নবাগত ইউএনও মো:ইয়াছিন কবীর এর আগে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার সন্তান ইয়াছিন কবীর ৩১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন।

ইউএনও হিসেবে যোগদানের পরে বুধবার বিকালে ইয়াছিন কবীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সকলের সহযোগিতায় শ্রীপুর উপজেলাকে একটি উন্নয়নমুখী এবং আলোকিত শ্রীপুর গড়ে তুলতে সক্ষম হবো।

লক্ষ্য বাস্তবায়নে উপজেলার সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology