আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরের গোয়ালদহ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি পরিবারের চারটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে গোয়ালদাহ গ্রামের মৃত হাজারি মন্ডলের ছেলে বাবুরাম মন্ডলের ২টি টিনের ও অমূল্য বালার ছেলে স্বপন বালার ২টি ঘর পুড়ে যায়।

এ ঘটনায় তাদের অন্তত ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমল কৃষ্ণ বসু জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ফলে উভয় পরিবারের চারটি ঘর ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology