আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরের তারাউজিয়াল থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রাম থেকে দুই মাদক কারবারি আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাগুরা ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কাজল মোল্যা (৩৬) ও ডলার (২৭) নামে দুই মাদক কারকারিকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ২৩৫ পিচ ইয়াবা, নগদ টাকাসহ ব্যবহৃত মটর সাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ডলারের নামে মাগুরার বিভিন্ন থানায় ৮টি ও কাজলের নামে ২টি মামলা রয়েছে। তারা মাগুরাসহ পার্শ্ববর্তি ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি ও ঝিনাইদহ জেলার মাদক কারবারির সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology