আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরের দুর্গাপুরে দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে দুর্গাপুর দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর নিজে উপস্থিত থেকে মাদরাসাটির উদ্বোধন করেন।

আমলসার ইউনিয়নের দূর্গাপুর গ্রামে মাদরাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, মাদারাসা কমিটির সভাপতি আবু নাছির নান্নু, সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আব্দুস সবুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাদরাসাটি অত্র এলাকার দরিদ্র, অসহায় শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আবু জাকির সাচ্চুর ভাই ইউরো বাংলা সিটি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট্য ব্যবসায়ী মাহফুজুর রহমান পান্না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology