আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

শ্রীপুরের বরিশাটে সংগ্রাম ও কাজী তারেক পক্ষীয়দের মধ্যে দিনভর সংঘর্ষ

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ এবং উভয় পক্ষের অন্তত ২০ বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিবাদমান একটি পক্ষে রয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম তারেক এবং অপর পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম।

এলাকাবাসী জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগেরবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রামকে বাদ দিয়ে কাজী তারিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে মোতাসিম বিল্লাহ সংগ্রাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়াকে সমর্থন দেন। এতে আওয়ামী লীগ প্রার্থী কাজী তরিকুল ইসলামের পরাজয় ঘটে। যে বিষয়টি নিয়ে নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ঢাল সড়কি নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর চালায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, উভয় পক্ষই গ্রামীণ দাঙ্গার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জন আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology