আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরের সব্দালপুর গ্রাম থেকে গাজাসহ মিলন গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে ৫’শ ২০ গ্রাম গাঁজাসহ মিলন শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী মিলন উপজেলার সব্দালপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে।

বুধবার রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সব্দালপুর মোল্লার ডাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী গাঁজাসহ তার বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই আজম আলী ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ৫’শ ২০ গ্রাম গাঁজাসহ মিলনকে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কারবার চালিয়ে আসছিল।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে উপস্থাপন করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology