আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরের ১৪টি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে বঙ্গবন্ধু কলেজের ত্রাণ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু কলেজের পক্ষ থেকে করোনার ভাইরাসের কারণে কর্মহীন ২ শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু কলেজ শিক্ষকদের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার দারিয়াপুর ও আমলসার ইউনিয়নের ১৪টি গ্রামের অসহায় দুঃস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবন, আলুসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ জালাল উদ্দিনের নেতৃত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রি বাড়ি বাড়ি পৌঁছে দেন কলেজ শিক্ষকরা।

শুক্রবার দুপুরে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জালাল উদ্দিন, প্রভাষক আছাদুর রহমানসহ শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology