আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে অগ্নিকাণ্ডে এক গৃহবধূ সহ ২ জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে এক গৃহবধূসহ ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের আলম শেখের প্রতিবন্ধী স্ত্রী সবিরন বেগম (৪০) এবং প্রতিবেশি আকছেদ শেখ কানু (৪৫)।

শ্রীপুর উপজেলা ফায়ার স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোর ৪ টার দিকে ওই গ্রামের কৃষক আলম শেখের বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসত ঘরটি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই ঘরে থাকা গৃহবধূ সবিরন বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আগুন নেভাতে এসে প্রতিবেশি আকছেদ শেখ কানু এবং জাহাঙ্গীর শেখ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ঘটনার পর তাদেরকে উপজেলা দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আকছেদ শেখের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত জাহাঙ্গীর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে পরিবারটির প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology