আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

শ্রীপুরে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী।

শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, খুলনা মহানগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুকুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা সম্মেলন কমিটির আহবায়ক ও সম্মেলনের উদ্বোধক এড. মঈনুল ইসলাম পলাশ প্রমুখ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ পান্না খাতুন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সার কেনার জন্য এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। সরকার কৃষিখাতে নানা ধরনের ভতুকি প্রদান করছে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।

সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ডেলিগেটগণ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology