আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

শ্রীপুরে কুমার নদের ড্রেজিং মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কাজে ব্যবহৃত ড্রেজিং মেশিন মঙ্গলবার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ওহিদুল ইসলাম ওরফে লিটু ও শৈলকুপা উপজেলার রতনাট গ্রামের আশরাফুল ইসলাম বড়তলা এলাকায় নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এলাকায় তারা প্রভাবশালি হওয়ায় স্থানীয় প্রশাসনও এ বিষয়ে নির্বিকার। কিন্তু এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সেখানে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে অভিযান চালানো হয়।

শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শীতেষ চন্দ্র সরকার জানান, বড়তলা গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাস এর পুত্র ওহিদুল ইসলাম ওরফে লিটু ও পার্শ্ববর্তী রতনাট গ্রামের আশরাফুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে প্রশাসনের নিকট অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নির্দেশে মঙ্গলবার বিকালে উক্ত এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেজিং মেশিনের মালিক বরিশাট গ্রামের বাবুর আলীর পুত্র মাজেদুল ইসলামকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজিং মেশিন, পাইপসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology