আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে দরিদ্রদের মাঝে দ্বীপচর যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : “থাকবো ঘরে নেই তো ভয়-করোনাকে করবো জয়”-এই স্লোগানে মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর (দ্বীপচর) গ্রামের যুবসমাজের উদ্যোগে স্থানীয় বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবন, তেল, সাবানসহ বিভিন্ন উপকরণ।

সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের ২৫-৩০ জনের একটি  স্বেচ্ছাসেবক দল গ্রামের ১৩০ জন দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে এই উপকরণ বিতরণ করেন।

এ সময় গ্রামের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষার বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারণাও চালানো হয়।

প্রচারণায় পানজু আলী মিয়া, আবদুস সামাদ মন্ডলসহ আরো অনেকে অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology