আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে নবান্ন উৎসব

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নবান্ন উৎসব পালিত হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালী টিকারবিলা বাজার ঘুরে প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন প্রমূখ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেহানা পারভীনসহ অন্যরা।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে নতুন ধানের চাউলে রান্না খিচুড়ি দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology