আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে পল্লী চিকিৎসক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুসাফির নজরুল: মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বুধবার সকালে শ্রীপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আহবায়ক মোহন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির প্রধান উপদেষ্টা এ্যাড.সাইফুজ্জামান শিখর । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঈসউজ্জামান, জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা টোকন, সাংগঠনিক সম্পাদক গৌতম শেখর বিশ্বাস । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী চিকিৎসক সমিতির যুগ্ম-সম্পাদক অদ্বৈত কুমার বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাকীম মোঃ আবু ইউছুব, জেলা সিনিয়র সহ-সভাপতি পিনাক কান্তি বিশ্বাস ও প্রচার সম্পাদক নুরে আলম দিপু প্রমূখ । আলোচনা সভা শেষে অদ্বৈত কুমার বিশ্বাসকে সভাপতি, ওয়াহিদ মুরাদকে সাধারণ সম্পাদক, অমল কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology