আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুরে বঙ্গবন্ধুর শাহাদত্ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে শনিবার শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল শোক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয় চত্ত্বরে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন প্রমুখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাহউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology