আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে শুক্রবার বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শুক্রবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারি কমিশনার (ভূমি) শীতেষ সরকার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে।

অপরদিকে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বারিয়াপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইবেকারে সব্দালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে।

উল্লেখ্য এ টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ গ্রহণ করছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology