আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে বজ্জ্রপাত নিরোধক ‘কৃষক শেল্টার হাউজ’ নির্মাণ কাজের উদ্বোধন

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে জাইকা’র অর্থায়নে ৫টি বজ্জ্রপাত নিরোধক ‘কৃষক শেল্টার হাউজ’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

রবিবার বিকালে উপজেলার আমলসার ইউনিয়নের দূর্গাপুর মাঠে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব প্রমুখ।

উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব জানান, জাইকার অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ লাখ ১৫ হাজার ৫১০ টাকা ব্যয়ে উপজেলার গয়েশপুর, আমলসার, শ্রীকোল, কাদিরপাড়া ও নাকোল ইউনিয়নের ৫টি জনগুরুত্বপূর্ণ মাঠে কৃষকদের জন্যে এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, ‘কৃষক শেল্টারহাউজ’ গুলো নির্মাণের পর মানুষ সচেতন হলে বজ্রপাতে মৃত্যুহার কমবে। শুধু কৃষক নয়, পথচারীরাও এ গুলোর সুবিধা গ্রহণ করতে পারবে।

বৈশাখ মাসে ঝড়ের সময় বা আষাঢ় মাসে বৃষ্টির সময়ে কিংবা বজ্রপাতের সময়ে বড় মাঠগুলোতে কাজ করতে গিয়ে কৃষক ভাইয়েরা চরম নিরাপত্তাহীনতায় থাকেন। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাইকার অর্থায়নে উপজেলার ৮ টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মাঠে কৃষকদের আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology