আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

শ্রীপুরে বাড়িতে কবিরাজকে ডেকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে চিকিৎসার জন্য আবুল খায়ের (৫৫) নামে এক কবিরাজকে ডেকে নিয়ে মামা-ভাগ্নে মিলে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের দূর্গাপুর মাঠে এ ঘটনা ঘটেছে।

আহত আবুল খায়ের কবিরাজ গয়েশপুর ইউনিয়নের জোকা গ্রামের মোশারফ হোসেনের পুত্র।

শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান ও স্থানীয়দের সহযোগিতায় আহত আবুল খায়েরকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আবুল খায়ের জানান, রাতে বাগবাড়িয়া গ্রামের রাব্বী দূর্গাপুর গ্রামে তার মামা বাড়িতে একটা রোগী দেখার জন্য যেতে বলে। মোটরসাইকেলে তাকে সঙ্গে নিয়ে রওনা করার পর দূর্গাপুর মাঠের মধ্যে তাকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত রাব্বির মামা ইশারত এবং সে কুড়াল দিয়ে আঘাত করে।

কবিরাজ আবুল খায়ের বলেন তাদের সাথে আমার কোন শত্রুতা নেই। আমি এই ঘটনার বিচার চাই।

পৌঁছালে চলে আসছি  বলে রাব্বী সেখানে থামতে বলে। আমি মোটরসাইকেল থামানোর সাথে সাথে রাব্বী ও তার মামা দূর্গাপুর গ্রামের ইশারত চাইনিজ কুড়াল দিয়ে পেছন থেকে আমাকে কুপাতে থাকে। কেন আমাকে এভাবে কুপালো আমি জানিনা। তাদের সাথে আমার কোন ব্যক্তিগত শত্রুতা ও নেয়। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology