আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

শ্রীপুরে যুবলীগের হা-ডু-ডু টুর্নামেন্ট উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের স্মরণে সোমবার বিকালে আন্তঃ ইউনিয়ন হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহম্মদ আহাদ, সাকিব হাসান তুহিন, বাকি বিল্লাহ সান্টু প্রমুখ।

উদ্বোধনী খেলায় দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগ হা-ডু-ডু দল ৬-১ পয়েন্টে নাকোল ইউনিয়ন যুবলীগ হা-ডু-ডু দলকে পরাজিত করে।

আয়োজিত এ টূর্ণামেন্টে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ গ্রহণ করবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology