আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪০

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

শ্রীপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচি উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্বরে মঙ্গলবার ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহীদ মিনার চত্ত¡রে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সহকারী কমিশনার (ভূমি) শীতেষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

এ্যাড. সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে এ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, সাপ খেলাসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology