আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

সরকারের চ্যালেঞ্জ পূরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা দরকার-হাসানুল হক ইনু

মাগুরা প্রতিদিন ডটকম : সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এই মেয়াদে বর্তমান সরকারের ৫টি চ্যালেঞ্জ। সেটি হচ্ছে দূর্ণীতি দমন, বৈষম্যের অবসান, সুশাসন কার্যকর করা, রাজাকার-জামাতের পুনরুত্থান ও সকল চক্রান্ত আটকে দেয়া এবং বিজয়কে সংগত করা। আর গুরুত্বপূর্ণ এই কাজগুলি করতে, চ্যালেঞ্জ পুরণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত জোরালো দরকার।

তিনি মঙ্গলবার দুপুরে মাগুরায় জেলা জাসদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন।

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু সকাল ১১ টায় মাগুরা শহরের আদর্শপাড়ায় জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। পরে ঢাকায় ফেরার পথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের কর্মীদের নামে মামলা, হামলা, আটক ও হয়রানির বিষয়টি তুলে ধরলে হাসানুল হক ইনু বলেন, আপনারা নির্ভয়ে সমালোচনা করুন। কিন্তু অপরাজনীতির মারপ্যাচের ভিতর গণমাধ্যম যেন আটকে না যায় সেটিও খেয়াল রাখতে হবে।

দেশের কোথায়ও সাংবাদিকদের অযথা হয়রানি করা হচ্ছে না। আর আইসিটি অ্যাক্ট কিংবা সম্প্রচার আইন তৈরি হয়েছে সাইবার ক্রিমিনালদের জন্যে। সাংবাদিকদের ভয়ের কোন কারণ নেই বলেও উল্লেখ করেন সাবেক তথ্যমন্ত্রী।

মত বিনিময় সভায় জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, অলোক বোস, হেলাল হোসেনসহ অন্যান্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology