আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

সাকিবের নির্বাচনি প্রচারণায় জাতীয় দলের ক্রিকেটাররা

মাগুরা প্রতিদিন : সাকিবের নির্বাচনি প্রচার প্রচারণায় অংশ নিতে দেশে থাকা জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার এবং বিভিন্ন এলাকা থেকে সাধারণ ভক্তরা ভিড় করেছে মাগুরায়। আর দেশের খ্যাতিমান ক্রিকেটারদের কাছে পেয়ে নতুন ক্রিকেটারদের জন্যে শুক্রবার মাগুরায় আয়োজন করা হয় প্রিতি টি টুয়েন্টি ক্রিকেট ম্যাচ।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান সংশ্লিদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যাÐ সফরে থাকলে দেশে থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাজমুল হাসান অপু, মেহেদি হাসান রানা, মুনিম শাহরিয়ার, সোহাগ গাজী, আবু হায়দার রনি সহ অন্তত ১৫ জন ক্রিকেটার এখন মাগুরাতে অবস্থান করছেন। এসব ক্রিকেটারদের সঙ্গে এসেছেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম, মোঃ সালাউদ্দিন সহ আরো অনেকে।

শুক্রবার ক্রিকেট প্রতিভা অন্বেষণের ব্যানারে ওইসব ক্রিকেটারদের নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে আয়োজন করা হয় প্রিতি টি টুয়েন্টি ক্রিকেট ম্যাচ।

মাগুরা জেলা ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত এ ক্রিকেট ম্যাচে জাতীয় দলের নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর বিপক্ষে মাগুরা জেলা দলের সাকিব আল হাসান। ইনজুরির কারণে বল-ব্যাট হাতে না খেললেও মাঠ ঘুরে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।

প্র্রিতি ক্রিকেট ম্যাচে জাতীয় দলের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ ওভারে সকল উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয় মাগুরা জেলা দল। জবাবে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে ৬ অভারে ১১১ রান তুলতে সক্ষম হয় জাতীয় দল।

ঢাকা থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে আসা সাকিব আল হাসানের কোচ মো: সালাউদ্দিন বলেন, ক্রিকেটার সাকিব আর সংসদ সদস্য প্রার্থী সাকিব ভিন্ন মানুষ। এই সাকিবকে আমরা অতীতে দেখিনি। ক্রিকেটের মতো রাজনীতিতেও সে সেরাটা দিতে পারবে বলে আমি মনে করি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology