আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

সিঙ্গাপুর থেকে আজ বিকেলে আসবে অধ্যাপক মাহবুবুর রহমানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: রোববার বিকালে সিঙ্গাপুর থেকে অধ্যাপক মো: মাহবুবুর রহমানের মরদেহ শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে।

দেশে মরদেহ পৌঁছনোর পর বাদ এশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কফিন তাঁর কাটাবন বাসায় নেওয়া হবে। ওখানে কিছুক্ষণ রাখার পর রাত নয়টায় মাগুরা জেলার শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে নিজবাসভবনে তাঁর মরদেহ নেওয়া হবে। এরপর সকাল সাড়ে আটটায় সারঙ্গদিয়া বালিকা বিদ্যালয়ে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কলেজে তাঁর মরদেহ নেওয়া হবে। ওখানে সকাল ১১ টায় জানাযা শেষে  ফরিদপুরের আলিপুর কবরস্থানে তাঁকে দাফন  করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

অধ্যাপক মো: মাহবুবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, ঢাকা মাদ্রাসা-ই আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, সাংবাদিক-লেখক জাহিদ রহমানসহ আরও অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ৩রা নভেম্বর  বাংলাদেশ সময় দুপুর ১২:২০ ঘটিকায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি বাবা, ভাই-বোন, স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।ফুসফুসে এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২৪ সেপ্টেম্বর থে‌কে সিংগাপু‌রের মাউন্ট এ‌লিজা‌বেথ হাসপাতা‌লের অাই‌সিইউ‌তে লাইফ সা‌পো‌র্টে ছিলেন অধ্যাপক মো: মাহবুবুর রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology