আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

সুদে কারবারি মনিরুল হত্যাকাণ্ডে জড়িত তিন কিশোর আটক

মাগুরা প্রতিদিন ডটকম : শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরে সুদ কারবারি মনিরুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্রীপুর থানা পুলিশ ৩ কিশোরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে চৌগাছি গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে প্রণব প্রামাণিক (১৮), হাবিব মীরের ছেলে বাবু মীর (১৫) এবং আইয়ুব হোসেনে মীরের ছেলে রাহুল মীর (১৮)।

সুদে কারবারি মনিরুল মীরের ধার্যকৃত চড়া সুদের দায় থেকে রেহায় পেতে তারা জবাই করে তাকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ জানান, চৌগাছি গ্রামের ইসাহাক মীরের ছেলে মনিরুল মীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রণব প্রামাণিক মাস ছয়েক আগে মনিরুলের কাছ থেকে মাত্র ৫ শত টাকা নিয়েছিলো। সে টাকা সুদে আসলে হয়েছে ৫ হাজার টাকা। আর এই টাকা পেতে মনিরুল তাকে বারবার তাগাদা দিয়ে আসছিল। কিন্তু এই টাকা দিতে না পেরে বুধবার রাতে প্রণব ও তার দুই বন্ধু মিলে লোহার রড দিয়ে পিটিয়ে ও ছুরি দিযে গলা কেটে হত্যা করে মরদেহ ধান ক্ষেত ফেলে রেখে পালিয়ে যায়। তারা পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে।

বুধবার রাতে রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লোহার রড এবং লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology