আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৭

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

সূর্য গেল অস্তাচলে-এ কে সরকার শাওন

মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্বখ্যাত অল রাউণ্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের নামে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত নিষেধাজ্ঞায় ব্যথিত কবি একে সরকার শাওন।

তাই তো তিনি নিজের ক্ষোভ কষ্ট তুলে ধরেছেন নিজের পঙ্তিমালাতে-যা সাকিবকে উৎস্বর্গ করে মাগুরা প্রতিদিন ডটকম এর মেইলে পাঠিয়েছেন। সাকিব ভক্তদের জন্যে তার পাঠানো কবিতাটি তুলে ধরা হলো।

সূর্য গেল অস্তাচলে

-এ কে সরকার শাওন

হয়তো ভুল ছিল,
ছিল না কোন অন্যায়;
তবু কেন এত চড়া মাশুল?
মেনে নেয়া বড় দায়!

ভুল শোধরানো যেতো
থাকতো যদি স্নেহাতুর দৃষ্টি!
তিলকে তাল বানিয়ে
করা হলো মহা অনাসৃষ্টি!

লঘু পাপে গুরু দন্ড,
কি হলো কি হায়!
চেয়ে চেয়ে দেখা ছাড়া,
ছিলো না কি কোন উপায়!

কোটি জনতার সাথে
আমার হৃদয়েও রক্তক্ষরণ চলে!
শোকে দ্রোহে স্তম্ভিত আমি,
ক্রিকেটের সূর্য গেল অস্তাচলে!

সাকিব আল হাসান
ক্ষণজন্মা সর্বসেরা ক্রিকেটার
আঁধারের বুক চিড়ে
প্রস্ফুটিত হবেই আবার!

কবিতাঃ সূর্য গেল অস্তাচলে
কাব্যগ্রন্থঃ চেয়ার ও চোর
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা
৩০.১০.২০১৯

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology