আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাগুরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার

মাগুরা প্রতিদিন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাগুরায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

মাগুরার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পাভেল দাস, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।

মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা ও প্রচার প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সেমিনারে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology