আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

১০ লাখ টাকায় কালোপাহাড়কে বিক্রি করতে চান জাফর শেখ

এস আলম তুহিন : নাম “কালোপাহাড়”। যার পুরো শরীর কুচকুচে কালো,পায়ের নিচের দিকটা কিছুটা সাদা-কালোর মিশ্রন। যেমন উচুঁ, তেমনি দেখতে। যে কেউ দেখলে চোখ জুড়িয়ে যাবে। এবারের কোরবানির ঈদে পশুটি বিক্রি করা হবে। প্রায় ২৮-৩০ মণ ওজনের এই কালোপাহাড়ের দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা।

সুদর্শন কালোপাহাড়কে দেখতে বিভিন্ন স্থানের উৎসুক জনতা ভিড় করছে মাগুরায় সদর উপজেলার দেড়ুয়া গ্রামে জাফর শেখের বাড়িতে। কোরবানি যতই এগিয়ে আসছে ততই কালো পাহাড়ের খ্যাতি ছড়িয়ে পড়ছে চারদিক।

পেশায় কৃষক আবু জাফর শেখের পরম যত্নে লালিত এই গরুটি জেলার মধ্যে শীর্ষে রয়েছে। দেহের গঠন ও স্বাস্থ্যসম্মত উপায়ে নিজ বাড়িতে প্রায় ২ বছর ধরে লালন পালন করছেন তিনি। ইতোমধ্যে তার পোষা এ গরুটির দাম উঠেছে ৫-৬ লাখ টাকা। কিন্তু মালিক জাফর শেখ এ দামে ছাড়তে নারাজ। তার দাবি, এ দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা উল্টো লোকসান গুনতে হবে। তাই একটু ভালো দামের অপেক্ষায় আছেন।

মালিক জাফর শেখ জানান, তিনি ২০ বছর ধরে গরু পালন করে ব্যবসা করছেন। নিজ বাড়ীতেই রয়েছে তার খামার। জমিতে ফসল চাষাবাদের পাশাপাশি তিনি গরুটি জন্মের পর থেকে বাড়িতেই নিজের সন্তানের মতো লালন-পালন করে আসছেন। আদর যত্নে বড় করেছেন কালোপাহাড়কে। সময় মতো তিন বেলা করে ভূসি, ভুট্রার আটা, ধানের গুড়ো, ছোলা, গমের ভুসি,খুঁদ, নেপিয়ার ঘাস সঠিক মতো খাওয়াচ্ছেন।

প্রতিদিন তার এ ষাঁড় বাবদ ১ হাজার টাকা খরচ হয়। যত্নের কোনো ত্রুটিই করেননি। কালোপাহাড় একদম গরম সহ্য করতে পারে না। তাই ২৪ ঘন্টায় ফ্যান চালিয়ে রাখতে হয়। আর দিনে দুবার গোসল করাতে হয় বলেও তিনি জানান।

জাফর শেখ আরো জানান, নিজের বুদ্ধি, জ্ঞান ও মেধা খাটিয়ে পরিশ্রম করে পশু লালন-পালন করেছেন তিনি। নিজ পরিবারের সন্তানদের মতো করে গড়ে তুলেছেন তিনি কালাপাহাড়কে।

তবে কালোপাহাড়কে নিয়ে কিছুটা দুচিন্তা রয়েছেন জাফর শেখের। করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে । বড় গরু কেনার মতো সচরাচর ক্রেতা ও ব্যবসায়ী মিলছে না। অন্যদিকে, চলতি হাট গুলোতে স্বাস্থ্যঝুকি থাকায় তিনি গরুটি হাটে নিয়ে যেতে নারাজ। ভালো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করবেন বলে জানান আবু জাফর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology