আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

২৪ বছর বিনা বেতনে শিক্ষকতা করে অবসরে গেলেন কালিনগরের নিমাই চন্দ্র

মুসাফির নজরুল: হতভাগ্য এক শিক্ষকের নাম নিমাই চন্দ্র রায়।  দীর্ঘ ২৪ বছর শিক্ষকতা মহান পেশায় কর্মজীবন শেষে বেতন ছাড়াই অবসরে গেলেন তিনি। সত্যিই নিয়তির এ এক চরম নিষ্ঠুরতা। চাকরি জীবনের শেষদিনে তাই শিক্ষক নিমাই-এর চোখে ছিল বেদনা আর কষ্টের পানি। সেই কষ্টের  খোঁজ কেউ নিতে আসেনি। নীতিপ্রণেতা থেকে সরকারের শিক্ষা কর্মকর্তা- কেউ খোঁজ নেয়নি অধিকার বঞ্চিত এই শিক্ষকের।নিমাই চন্দ্র রায়-এর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামে।

নিমাই চন্দ্র রায় শিক্ষকতা করতেন শ্রীপুর উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ে। ১০ সেপ্টেম্বর তার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান। অধিকার বঞ্চিত শিক্ষক নিমাই চন্দ্র রায় জানান, আগে স্বনির্ভর বাংলাদেশ নামে একটি এনজিও’র ‘রুর‌্যাল এডুকেটর’ পদের চাকরি করতেন। শিক্ষকতা  পেশার প্রতি আকৃষ্ট হয়ে চাকরি  ছেড়ে দিয়ে ১৯৯৫ সালের ৫ জুলাই কালিনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রস্তাবিত মাধ্যমিক শাখায় সরকারি বিধি মোতাবেক তিনিসহ দু’জন শিক্ষক যোগদান করেন। ১৯৯৮ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্তও হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিদ্যালয়টির সকল প্রকার অবকাঠামো ও ছাত্র-ছাত্রীর সংখ্যা পূর্ণ থাকা সত্ত্বেও ২৪ বছরেও বিদ্যালয়টির মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত হয়নি।

তিনি জানিয়েছেন তার কাছে পাঠ গ্রহণ করে কত ছাত্র-ছাত্র আজ দেশের উচ্চ পদে অধিষ্ঠিত হলেও তার ভাগ্যে বেতন জোটেনি। বিদায় বেলায় জুটেছে শুধু নিজের চোখের পানি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology