আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

২৮ জুলাই ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সাধারণ সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠান

মাগুরা প্রতিদিন ডটকম ডেস্ক:  ২৮ জুলাই শনিবার ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐ দিন বেলা ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাকরাইলে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেণ শিকদার এমপি, মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব (অব.) এমপি, কামরুল লায়লা জলি এমপি এবং প্রধানমন্ত্রীর একান্তসচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সভাপতিত্ব করবেন মাগুরা জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সচিব মো. আকরাম-আল-হোসেন।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে মাগুরা জেলা সমিতির পক্ষ থেকে `মাগুরাদর্পণ’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হচ্ছে।

মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদক শরীফ আজিজুল হাসান মোহন ঢাকাস্থ মাগুরাবাসীকে ঐদিন অনুষ্ঠানে থাকার জন্যে অনুরোধ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology