আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪১

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরার রায়নগরে নিজ বাড়িতে ষাটোর্ধ্ব নাদের শেখের গলিত লাশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার রায়নগর গ্রামে নিজ বাড়ি থেকে শনিবার নাদের শেখ নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বার্ধক্যজনিত কারণে কিংবা স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে। একই সাথে আতঙ্কিত না হতেও অনুরোধ করা হয়েছে।

স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মৃত ছোবদুল শেখের ছেলে নাদের শেখ (৬৫) অতি দরিদ্র শ্রেণীর একজন মানুষ। তার স্ত্রী বাবার বাড়ি শৈলকুপাতে থাকেন। একমাত্র ছেলেটি থাকেন ঢাকাতে। বিধায় একা একাই ফাঁকা বাড়িতে বসবাস করতেন তিনি। কিন্তু শনিবার সকালের দিকে তার ঘর থেকে গলিত লাশের গন্ধ বের হলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লাশটি দাফনের উদ্যোগ নেয়া হয়।

এ বিষয়ে নাকোল ফাড়িঁর এসআই প্রসেনজিত জানান, তার শরীরে কোনো রোগশোক ছিল না বলে শোনা গেছে। তাছাড়া বদ্ধঘরে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে। বিধায় এটি বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু বলে হতে পারে। স্ট্রোকও করতে পারে। তার পরিবারের লোকদের খবর দেয়া হয়েছে। তারা আপত্তি না দিলে পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হবে।

এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology