আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় রবিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উত্সব ও বিষয় ভিত্তিক আলোচনা।

জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এই সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

রবিবার বিকালে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে সাংস্কৃতিক উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা শিশু কর্মকর্তা আহমেদ আল হোসেন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম।

তিনদিন ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উত্সবের মধ্যে রয়েছে, সঙ্গীত, নৃত্য, এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

সাংস্কৃতিক উৎসব শেষ হবে ২১ ডিসেম্বর মঙ্গলবার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology